দিলীপ ঘোষের নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন বর্ডার থেকে অস্ত্র আমদানী করছে বিজেপি, অভিযোগ জ্যোতিপ্রিয়র - The News Lion

দিলীপ ঘোষের নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন বর্ডার থেকে অস্ত্র আমদানী করছে বিজেপি, অভিযোগ জ্যোতিপ্রিয়র




দি নিউজ লায়ন ;   ২০২১ এর ভোটের বৈতরনী পার হত্তয়ার লক্ষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন বর্ডার থেকে অস্ত্র আমদানী করছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার বিকালে বঙ্গধ্বনি যাত্রার শেষ দিনে হাবড়া বিধানসভার মছলন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের ফুলতলা বাজার থেকে গোয়ালবাটি পর্যন্ত এলাকার তৃনমূলের প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে অংশ নেন তিনি। 


জ্যোতিপ্রিয় বলেন,  দিলীপ ঘোষ  সত্যিই পাগল হয়ে গেছেন। খুব তাড়াতাড়ি দিলীপ ঘোষের চিকিসা করানোর দরকার। উনি যে ভাষায় কথা বলেন তার পাল্টা জবাব আমি দিতে পারি। কিন্তু আমরা মমতা ব্যানার্জীর দল করি। আমাদের নেত্রী ওসব শেখান নি। তবে  আমাদের দলের কোনো নেতা,কর্মীর উপর আঘাত আনলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। 


তিনি সাফ জানান, তৃণমূলীদের গায়ে হাত পরলে জ্যোতিপ্রিয় মল্লিক চুপ থাকবে না। আমরা হাতে চুরি পরে নেই। আমাদের অন্যরূপ এবার দেখবে বিজেপি। এদিন মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়ি প্রসঙ্গে তিনি বলেন, মমতাবালা ঠাকুর  আমাদের প্রাক্তন এম পি।দলে তার  গুরুত্ব কমবে কেন? 


শান্তনু ঠাকুরের সঙ্গে ঙ্গে বসে যদি কথা বলে আমার ধারণা ওদের মধ্যে সমস্ত অশান্তি  আছে মিটে যাবে।  যদি তারা মধ্যস্থতাকারী হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিককে চান তাহলে আমি  তাদের মধ্যে বসে মধ্যস্থতা করতে রাজি। এদিন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্র প্রসঙ্গে বলেন, বিজেপির বড়ো বড়ো নেতাদের চ্যালেঞ্জ করে বলছি আমার বিরুদ্ধে আপনারা যাকে ইচ্ছা প্রার্থী করুন না কেন আমিই জিতব। এটা আমার চ্যালেঞ্জ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.